সাবেক প্রধান নির্বাচন কশিনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, কোরআনকে বুকে ধারণ করা নয়, মস্তিষ্কে ধারণ করতে হবে। এর মাধ্যমে নিজেকে উপস্থাপন করলেই এক নতুন মাত্রা যোগ হবে।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগীতা ‘‘আনোয়ার সিমেন্ট শীট আলোকিত কুরআন’’ এর শুভ উদ্বোধন ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্য শুধুমাত্র দর্শন গত বা তাত্বিক নয়, পদ্ধতি গত দিক দিয়েও রয়েছে বিরাট পার্থক্য। সেটাও বুঝানোর দায়িত্ব আমাদের।
প্রধান অথিতির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কশিনার বিচারপতি আব্দুর রউফ বলেন, সমস্ত সৃস্টি জগতের জন্য কোরআন। এই কোরআনকে পরিকল্পনা অনুযায়ী, মাষ্টার প্লান অনুযায়ী সাজানো হয়েছে। বিজ্ঞানীদের মতে সৃষ্টির ৪ ভাগ আবিস্কৃত হয়েছে আরো বাকি আছে ৯৬ ভাগ। আল্লাহ মানুষের মাধ্যমে যাতে সকল সৃষ্টির কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে সে ব্যবস্থা করেছেন।
আনোয়ার গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের ডিএমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব) ফেরদৌস হাসান খানের সভাপতিত্বে আনুষ্ঠানে উপস্তিত ছিলেন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, আনোয়ার গ্রুপের হেড অব মার্কেটিং গালিব মোহাম্মদ প্রমুখ।
এমএ/কেএইচ





