বগুড়ার শেরপুরের চন্ডিজানে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবা মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- চন্ডিজান গ্রামের গজেন্দ্রনাথ দাসের ছেলে চন্দন কুমার দাস (৪৫) তার মেয়ে কিরণ বালা (৬) ও উজ্জল কুমার দাসের ছেলে ব্রজ কুমার দাস (৭)।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা বাড়ির পাশে করতোয়া নদীতে মাছ ধরতে যায়। এসময় মেয়ে কিরণ পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বাবা ও তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

এমআর