রাজধানীর পুরানা পল্টনের একটি পরিত্যক্ত পানির ট্যাঙ্কে কাজ করার সময় আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অজিউল্লাহ (৫৫) নামে এক স্যানিটারি মিস্ত্রি।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পুরানা পল্টনের সাহাবুদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার ছাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অজিউল্লাহর ছেলে হেদায়েত উল্লাহ জানান, প্লাস্টিকের পানির ট্যাঙ্ক ফিটিংয়ের জন্য ম্যাচ জ্বেলে আগুন ধরানো হয়েছিল। সঙ্গে সঙ্গে ট্যাঙ্কজুড়ে আগুন ধরে যায়। দগ্ধ হন বাবা। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক হুমায়রা আক্তার জানান, অজিউল্লাহর শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কেএইচ