নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (০৪ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-বেলদি এলাকার মাসিকুর রহমানের দুই মেয়ে মারিয়া (৯) ও মাকসুদা (৭) এবং হাফিজ উদ্দিনের মেয়ে হাবিবা (১০)।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, দুপুরে বেলদি এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের পুকুরে একদল শিশু গোসল করছিল। এসময় হাবিবা, মাকসুদা ও মাসুদা পানিতে তলিয়ে যায়। বিকেল ৫টার দিকে তাদের মৃতদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা মৃতদেহগুলো উদ্ধার করে।
এ বিষয়ে শিশুগুলোর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই।
এমই





