চট্টগ্রামের উত্তর কাট্টলী কালীর হাট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়সহ ১২টি বসতঘর আগুনে পুড়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারি পরিচালক মো. জসিম উদ্দিন জানান, রাত ৩টা ৩৫ মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকজন মালিকের পাঁচটি আধাপাকা, একটি সেমিপাকা ও ছয়টি কাচা বসত ঘর পুড়ে গেছে। এরমধ্যে আওয়ামী লীগের একটি কার্যালয়ও ছিল। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেএইচ





