রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির দৈনন্দিন কর্মসূচিতে সোমবার সন্ধ্যা ৬টায় ‘সৌজন্য সাক্ষাতে’র এই কর্মসূচি রয়েছে বলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দেওয়ার আগে সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।

সাধারণত বিদেশ সফরের আগে ও পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। সর্বশেষ নেদারল্যান্ডসে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত ৭ নভেম্বর দেশে ফেরেন তিনি।

এমএইচ