রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন ১১ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় বলা হয়, গতকাল সোমবার রাতে রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে ডিবি (উত্তর) ওই ১১ জনকে গ্রেপ্তার করে।

বার্তায় জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তাঁদের নাম-পরিচয় জানায়নি ডিএমপি। তবে আজই ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানানোর কথা।

এআই