গাইবান্ধা শহরের ফকিরপাড়া থেকে ৩৭ বোতল ফেন্সিডিলসহ সাইদার রহমানের স্ত্রী রশিদা বেগম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রাতে শহরের ফকিরপাড়া নিজ বাড়ি থেকে রশিদা বেগমকেআটক করা হয়।
সদর থানা অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান জানান, আটককৃত রশিদা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। রশিদা এবং তার স্বামী সাইদার রহমানের বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
রশিদা বেগমের শয়ন কক্ষে মাটির পাত্রে রাখা ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রশিদাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হবে।
এমআইএস।





