মানিকগঞ্জের ঘিওরে ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাসড়কের ঘিওরের ধূলন্ডী এলাকায় ভোরে অজ্ঞাত মধ্য বয়সী এক নারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ওই নারী গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এমআর