সিলেটের সুনামগঞ্জে পুলিশের সামনেই ভূমিহীন কয়েকটি পরিবারের উপর হামলা চালিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ ঘটনায় সাত জন নারী গুরতর আহত হয়েছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার সময় সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ হামলায় ছুরতুন নেছা, রাবেয়া খাতুন ও জুবেরা বেগমসহ ৭ জন নারী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, আজ দুপুরে কয়েকটি ভূমিহীন পরিবারের উপর হঠাত করে পার্শ্ববর্তী পূর্বপাগলা ইউনিয়নের রনসী গ্রামের আবির আলীর ছেলে মোশহিদ আলীর নেতৃত্বে একদল লোক হামলা চালায়। ভূমিহীন পরিবারগুলো কাদিরপুর গ্রামে বসবাস করছে।
হামলাকারীরা ভূমিহীনদের জায়গা দখল করতে যায়। এতে তারা বাধা দিলে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, জমি ডিমারগ্রেসন (সীমানা চিহ্নিতকরণ) করতে গেলে গ্রামের কিছু লোক বাধা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমকে