দিনাজপুরে জমি নিয়ে বিরোধে প্রিন্স মাইকেল দাস নামে আদিবাসী যুবক খুন হয়েছেন। মাইকেল শিবরামপুর খ্রিস্টান পাড়ার গোপাল দাসের ছেলে ও ও দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র।

শনিবার দুপুর আড়াইটার দিকে এই খুনের ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় প্রিন্সকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এমকে