চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নয়দিয়াড়ী নামোটোলা এলাকায় একটি আম বাগানে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, নিহতের নাম আবুল হোসেন বাবু (৩৫)। তিনি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপু গ্রামের আলম শেখের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১টার দিকে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে গোমস্তাপুর উপজেলার নয়দিয়াড়ী নামোটোলা গ্রামের একটি আম বাগানে অভিযান চালায় চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে।

গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আবুল হোসেন বাবুকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে র‌্যাব দাবি করেছে। নিহত আবুল হোসেন বাবুর বিরুদ্ধে ৮টি মাদকের মামলা রয়েছে।

জেড