ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ। এ কারণে মাঝ পদ্মায় ছয়টি ফেরি আটকা পড়েছে।

বিআইড‌ব্লি‌টি‌সির কাঁঠালবা‌ড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে মাঝ পদ্মায় ছয়টি ফেরি আটকা পড়েছে।

তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের শুরু হবে বলে জানান ওই ঘাট কর্মকর্তা।

এমআর