গণহত্যা,গুম ও গণগ্রেফতার বন্ধ, ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবৈধ সরকারের পদত্যাগ, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতেটানা অবরোধের সমর্থনে রাজধানীর দক্ষিণখানে যৌথ মিছিল করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

আজ রোববার দুপুর ১ টায় দক্ষিণ খানের মোল্লারটেক সোয়ান গার্মেন্টের সামনে থেকে  মিছিলটি বের করে নেতাকর্মীরা।

মিছিলটি সোয়ান গার্মেন্ট থেকে শুরু হয়ে কসাইবাড়ি রেল লাইনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণখান থানা বিএনপির নেতা শাহজালাল, বাবলুসহ জামায়াত নেতারা।

ইআর