বিভিন্ন উপজেলা থেকে ডাকাতসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

দামুড়হুদা থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ফোর্সসহ উপজেলার পৃথক ২ স্থানে অভিযান চালিয়ে একই উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শাহাদত আলীর ছেলে জামিরুল (৪০), গোলাম হোসেনের ছেলে রুবেল (২৭) ও করিমপুর গ্রামের মৃত আব্দুল মল্লিকের ছেলে আব্দুর রাজ্জাক (৫০) কে ফেনসিডিল ও গাজাসহ আটক করে।

এ ব্যাপারে দামুড়হুদা থানায় পৃথক দু’টি মামলা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে, জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দু’ডাকাত সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীনের নির্দেশে একদল পুলিশ দু’উপজেলায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল বারিকের ছেলে ডাকাতদলের সদস্য জাহিদুল ইসলাম (৪৫), কানাইডাঙ্গা গ্রামের মসলেম উদ্দীনের ছেলে ডাকাত সদস্য রবিউল ইসলাম (৪০) ও জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের শহর আলী মন্ডলের ছেলে আফজাল মন্ডলকে (৭০)আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসিরা।

কেএইচ