করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৬ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৪৬হাজার ৫৬৪ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন।
শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৭০৫টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৪৯৩টি। করোনা শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ। এই পর্যন্ত মোট নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৫০ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৬ জনের মধ্যে পুরুষ ৯৫ জন ও নারী ৭১ জন। এখন পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৯৭১ জন ও নারী ৫ হাজার ৮৮০ জন।
মৃত্যুদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৭ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন।
এমবি





