যশোরের বেনাপোল হোটেল মৌ থেকে দুটি ইউএসএ পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মাহমুদুর হাসান নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় হোটেল থেকে তাকে আটক করা হয়।

পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আটক করা হয় হোটেল বয় বেনাপোল বালুন্ডা গ্রামের নুরুজ্জামানের ছেলে অস্ত্র ব্যবসায়ী মাহমুদুল হাসানকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ইউএসএ পিস্তল, চরিটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।

কেএইচ