সাভারের আশুলিয়া থানার এসআই শওকত হোসেনসহ রেজা শাহজামান বিক্সের একাউন্ট অফিসার মাহমুদুর রহমানকে আটক করেছে আইনজীবীরা।
রোববার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে তাদেরকে আটক করা হয়। পরে ঢাকা আইনজীবী বারে রাখা হয় তাদেরকে।
চেক ডিজঅনার মামলার আইনজীবী তাপস চন্দন দাস জানান, আশুলিয়া থানার এসআই শওকত হোসেন ও রেজা শাহজামান বিক্সের একাউন্ট অফিসার মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করে জার্মান প্রবাসী ইকবাল হোসেন।
রোববার ওই মামলার বিষয়ে তারা আদালতে আসেন। এ সময় এসআই শওকতসহ কয়েকজন লোক বাদী ইকবালকে অপহরণ করার চেষ্টা করে। তখন আমিসহ কয়েকজন আইনজীবী ইকবালকে উদ্ধার করি এবং শওকত, মাহমুদুর রহমানকে ধরে বার অফিসে নিয়ে আসি।
পরে আমরা বিষয়টি ঢাকা বারের সভাপতি এড. মোহসিন মিয়াকে জানালে তিনি আমাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ঢাকা. ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





