বরিশাল মেট্রোপলিটন সাহেবের হাট বন্দর থানাধীন পূর্ব চন্দ্রমোহন এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টায় উদ্ধার হওয়া ওই নারীর নাম সালেহা খাতুন (৫০)। তিনি পূর্ব চন্দ্রমোহন মাতুব্বর বাড়ির বাসিন্দা ইউনুস মাতুব্বরের স্ত্রী।
সাহেবের হাট বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বেলা ১১ টার দিকে সালেহা খাতুনের নিজ বসত বাড়ি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সালেহা তিন সন্তানের জননী।’
তিনি বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।’
জেএ





