সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ১৭ যাত্রী আহত হয়েছেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাদুরহাট এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম পিপিএমজানান, খেপুপাড়া থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথেস্পিডব্রেকারে চালক গতি না কমালে রাস্তার পাশে উল্টে যায় বাসটি।

তবে বাসে থাকা ১৭/১৮ জন যাত্রীর কেউ গুরতর আহত হননি বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ