সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ জর্দা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, সিলেট থেকে রোববার সকাল ১০টায় বিজি০২৮-এর ফ্লাইট কাতারের উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে কাস্টমস কমিশনার ড. এ কে এম নূরুজ্জামানের নির্দেশে কাতার যাত্রী সুলতান আহমদের লাগেজ তল্লাশী করে জর্দাগুলো জব্দ করা হয়।

সুলতান আহমদ সিলেট জেলা কানাইঘাট উপজেলার রায়গড় গ্রামের আবদুর রহমানের ছেলে। জব্দ দুই হাজার প্যাকেট মমো জর্দার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

জেআই