স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষ যাতে সব জায়গায় সড়কপথে অবাধে যাতায়াত এবং পণ্য আমদানি-রফতানি করতে পারে সে জন্য পটুয়াখালীর লাউকাঠি নদীতে দ্বিতীয় সেতু নির্মাণ করা হবে।
শনিবার দুপুরে লাউকাঠিতে এ সেতুর স্থান পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সরকারের আমলেই সেতুর কাজ শেষ হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
পরে লাউকাঠি বাজারে এক সমাবেশে যোগ দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান খান মোশাররফ হোসেন ও এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান।
প্রতিমন্ত্রী পরে মির্জাগঞ্জের পায়রা নদীতে সম্ভাব্য ব্রিজ নির্মাণ এলাকা পরিদর্শন করেন।
জেআই





