মানব পাচারে জড়িত অভিযোগে কক্সবাজারের শীর্ষ মানব পাচারকারী ও আওয়ামী লীগের স্থানীয় নেতা একরামুল মেম্বরকে (৩৪) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চৌফলদণ্ডী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

একরামুল মেম্বর একই এলাকার আবদুল হকের ছেলে এবং চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য।

কক্সবাজার সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সকাল ৯টায় চৌফলদণ্ডী বাজারে অভিযান চালায়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী একরামুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার একরামুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে সদর থানায় তিনটি মামলা রয়েছে বলে ওসি জানান।

কেএইচ