যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ২ লক্ষ উনচল্লিশ হাজার টাকা, ১৮ টি এমআই মোবাইল ও বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় সহ এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ঢাকাগামী একটি পরিবহন থেকে এ সব মালামাল উদ্ধার করা হয়।আটক মোবারক হোসেন (৩৫) ঢাকার বাড্ডা এলাকার মোতালেব হোসেনের ছেলে।
বিজিবি জানান, বিজিবির নিয়মিত তল্লাশী কেন্দ্র বেনাপোলের আমড়াখালীতে বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের বাস (ঢাকা মেট্রা ব-১৪-৭৭২৪) তল্লাশি চালিয়ে মোবারক হোসেনের ব্যাগে থেকে ১৮টি ভারতীয় এমআই মোবাইল চার্জারসহ এমআই ১৭এস মডেলের মোবাইল,বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় (শাড়ী, থ্রিপিচ, শার্ট পিচ, পাঞ্জাবী ও থান কাপড়) আটক করা হয়।
প্যান্টের পকেট তল্লাশী করে নগদ ২,৩৯,০০০ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।সর্বমোট ৬,৫৭,৬০ টাকার মালামাল উদ্ধার করা হয় বলে জানাই বিজিবি।৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, ২ লক্ষ উনচল্লিশ হাজার টাকা, ১৮ টি এমআই মোবাইল ও বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় সহ এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।আসামীকে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। নাসির/এএস





