রাজধানীর একটি বাসা থেকে রাবেয়া খাতুন রুপা (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রমনার ৮ নম্বর সিদ্ধেশ্বরী লেনের এ/৫১৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাবেয়া রাজবাড়ী জেলার পাংশা থানার আব্দুল গণির মেয়ে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, ওই এলাকার আবুল কালাম আজাদের এ/৫১৪ নম্বর বাসায় আড়াই বছর যাবত গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন রুপা।
শুক্রবার সকাল ৬টায় ওই বাসার জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে রমনা থানা পুলিশ।
পরে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের জন্য সকাল সাড়ে ১১টার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





