রাজধানীর কচুক্ষেত এলাকায় মো. শহীদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ১৮ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। তিনি কচুক্ষেত ক্যান্টনমেন্ট এলাকায় থাকেন। বুধবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহীদ কচুক্ষেত রজনী সুপার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলে ২ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করার সময় শহীদ বাধা দিলে তাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





