ঢাকা থেকে সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এতে ওই বাসের হেলপার আহত হয়।

শনিবার রাত ১১টার দিকে ছাতক উপজেলার জাউবাজার ইউনিয়নের কৈতক এলাকায় এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জে কর্মরত মামুন পরিবহনের ম্যানেজার দীপন জানান, গাড়িটি ঢাকা থেকে ১০/১৫ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জ আসছিল। গাড়িটি ছাতকের জাউবাজার এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত এতে আগুন ধরিয়ে দেয়।

এ গাড়ি থেকে লাফিয়ে নামতে গিয়ে হেলপার ইসমাইল হোসেন (৪০) আহত হন। তবে এর যাত্রীরা নিরপদে গাড়ি থেকে নেমে পড়েন।

পুলিশ সুপার মো. হারুন অর রশদি জানান, আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গাড়ির ভেতরের সিট পুড়ে গেছে।

এমকে