১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সারাদেশে ৫৭ ট্রেন চলবে। এরমধ্যে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ১৯ জোড়া লোকাল মেইল ট্রেন। ট্রেন যোগাযোগ পুনরায় সীমিত আকারে চালুর লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৫ থেকে ২২ জুলাই সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে ট্রেন পরিচালনার প্রস্তুতি নেয়া হচ্ছে।

দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।

তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনের আলোকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনসহ গণপরিবহন চালু করতে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা।

এবিএস