বরিশালের সদর উপজেলার তালতলী এলাকায় কীর্তনখোলা নদী থেকে ১৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার সকাল ছয়টার দিকে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখার সদস্য নাজির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন নৌযানে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জাটকাগুলো সকাল ১০টার দিকে নগরের রসুলপুরে কোস্টগার্ড কার্যালয়ে এনে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এসময় মত্স্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমই





