নারায়ণগঞ্জ থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্যাদি, জঙ্গবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। 

এমএনজে