বরিশালের মতো সিলেট সিটি নির্বাচনেও অনিয়মের চিত্র দেখা গেছে। সিলেটে একাধিক কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে- ভোট প্রদানে বাধার অভিযোগ করেছেন ভোটাররা।
২১ নং ওয়ার্ড স্কলার্সহোমের একাধিক ভোটাররা অভিযোগ করেছেন, ‘শুধু কাউন্সিলরদের ব্যালট দেওয়া হচ্ছে কিন্তু মেয়রদের কোন ব্যালট দেয়া হচ্ছে না।’
সেখানে স্থানীয় আওয়ামী লীগ কর্মী কাইউয়ূমের নেতৃত্বে জাল ভোট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এছাড়া সিলেট নগরীর বাগবাড়ি বর্ণমালা মহিলা সেন্টারে কেন্দ্র দখলের অভিযোগ করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহার নেতৃত্বে কেন্দ্র দখল করা হয়।
এছাড়াও ২০নং ওয়ার্ডের এমসি কলেজ কেন্দ্র, ১১নং ওয়ার্ডের লামাবাজার কেন্দ্র ও ৭নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকার দুটি কেন্দ্র থেকে দরজা বন্ধ করে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে বলেও জানিয়েছেন সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান।





