রংপুরের পীরগঞ্জের বড়দরগা থেকে শ্যামল রায় (৩৫) নামে এক ব্রাক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার সকালে বড়দরগার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ।


শ্যামল ঠাকুরগাঁও জেলার চাপড় পার্বতীপুর গ্রামের কালীমোহন রায়ের ছেলে। তিনি বড়দরগায় অবস্থিত সাজেদুলের বাসায় ভাড়া থেকে ব্রাক অফিসে চাকরি করতেন।


এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্যামলের সঙ্গে কর্মরত ও একই বাড়ির ভাড়াটিয়া নীলমোহন তাকে ডাকতে যায়। এ সময় অনেক ডাকডাকি করার পর কোনো প্রকার সাড়া না পেয়ে অন্য রুমমেটসহ জানালা দিয়ে শ্যামলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।


পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

 

এইচ ই