স্থানীয় বখাটেদের নির্যাতনে আলআমিন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর দারুসসালাম থানার হরিরামপুর চিতাখোলা এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আলআমিনের বাবার নাম কামাল হোসেন। চিতাখোলা এলাকায় তাদের বাড়ি।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আলআমিন কয়েকদিন আগে মাথা ন্যাড়া করে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েক বখাটে ইয়ার্কি করে তার মাথায় বালু দেয়। এসময় আল আমিন এর প্রতিবাদ করে। এসময় তাদের সাথে আলআমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বখাটেরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে সে অচেতন হয়ে পড়লে। তাকে উদ্ধারের পর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচজনকে আটক ও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
জেএ





