বরিশাল শহরের সিকদার পাড়ায় মঙ্গলবার বজ্রপাতে তাওসিন সিকদার (১৩) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। তাওসিন ওই এলাকার মনির সিকদারের ছেলে।

মনির সিকদার জানান, বিকেলে তিনি ছেলে তাওসিনকে নিয়ে ঝাড় থেকে বাঁশ কাটছিলেন। মুশলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হলে তারা ঘরে ফিরছিলেন। পথিমধ্যে তাওসিনের সামনে বিকট শব্দে আগুনের কুণ্ডলির মতো (বজ্রপাত) কিছু একটা পড়তে দেখেন তিনি। এতে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে। তাওসিনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই