গাইবান্ধা ফুলছড়ি উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলা শহর এলাকা থেকে শুক্রবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, ফুলছড়ি উপজেলার দক্ষিণ খোলাবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে ইউনুস আলী (৩৫), একই উপজেলার খাটিয়া মারির চর গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে আবুল কালাম (৩৮), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার প্রজাপতির চর গ্রামের রবি চাঁনের ছেলে শফি আলম (২৫) ও একই উপজেলার উত্তর বরুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে সুজন মিয়া (৩৬)।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. খায়রুল বাশার জানান, আটক চার ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফুলছড়ি, বাহাদুরাবাদ নৌ-ঘাট, ইসলামপুর, সারিয়াকান্দি ও সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
ওসি আরোও জানান, আটকদের বিরুদ্ধে মমতাজ উদ্দিন (৫০) নামে এক ডাকাতকে অপহরণের পর হত্যার ঘটনায় মামলা রয়েছে। সম্প্রতি এসব মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ফুলছড়ি থানায় তাদের নামে ১৪টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপচাচিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি জানান,প্রাথমিক জিজ্ঞসাবাদ শেষে তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এমআইএস।





