সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ  ১১ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে  বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতারা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সমিতির আহবায়ক নাসরিন সুলতানা, সদস্য সচিব শামছুদ্দিন আহমেদ, সানোয়ার হোসেন, এবিএম আক্তার হোসেন ও মিজানুর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সহকারী শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়াসহ ১১ দফা দাবি মানতে হবে।

একে