বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
শুক্রবার দুপুর ১২টায় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে সংসদ ভবনের গেটে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রওশন এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন- বিরোধী দলীয় নেতার একান্ত সচিব গোলাম মসিহ, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
এদিকে সুষমা স্বরাজের সঙ্গে ছিলেন- ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
এর আগে সকাল ৯টা ৮ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





