হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবজির কার্টনের ভেতর থেকে ৩ লাখ ৫৫ হাজার সৌদি রিয়াল উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ফ্রেইট ইফনিট থেকে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাফি ফ্রেইট সিস্টেম নামের এক প্রতিষ্ঠান মালয়েশিয়ায় সবজি পাঠানোর জন্য কিছু কার্টন ফ্রেইটে আনেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টমস কর্তৃপক্ষের একটি দল সেখানে তল্লাশি চালায়।
তল্লাশিকালে সবজি ভর্তি কার্টনের ভেতর থেকে এ রিয়ালগুলো উদ্ধার করা হয়। এগুলো মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হচ্ছিলো।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান ফরিদ আল মামুন।
এসএইচ





