সামাজিক বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম মহল মুনশী (২৮); উপজেলার ইস্তেকাপুর গ্রামের হাফিজ মুনশীর ছেলে। আহত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনা হলে রাত সাড়ে ১২টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সামজিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এমএনজে