করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জন।
একইদিনে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১৫৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৮১১ জন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৯৬ হাজার ১৫০।
এমবি





