রাজধানীর মিরপুর পুলিশ লাইনের ভবন থেকে পড়ে শরিফুল ইসলাম (২০) নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শরিফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
এমএনজে





