মুন্সীগঞ্জে অস্ত্র মামলার দুই আসামি ওয়াহেদুজ্জামান বাবুল ও ওয়াহেদুজ্জামান অপুকে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ জুন) দুপুরে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ বিচারক মো. জসিম উদ্দিন এ রিমাণ্ড মঞ্জুর করেন।
কোর্ট পরিদর্শক মো. হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় শনিবার (১২ জুন) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলিতে মো. জনি নামে একজন নিহত এবং আরও দুইজন আহত হন।
ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বাবুল ও অপুকে অস্ত্রসহ আটক করে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও হত্যার ঘটনায় আলাদা মামলা দায়ের করে।
ওএফ





