রাজধানীতে পেশাদার প্রতারকচক্রের ২২ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটকরা অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
শনিবার রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান মিজানুর রহমান।
জেড





