ঢাকার ধামরাইয়ে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে আব্দুল হালিম (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (০৯ জুন) রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হালিম ধামরায়ের কুশুরা ইউনিয়নের পানকাত্তা গ্রামের জহিরুল ইসলামে ছেলে। গতকাল
ঘটনাস্থল থেকে পুলিশ কলেজ ছাত্রের মহদেহ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে কানকাত্তায় গ্রামে একটি মেহগনি গাছে উঠে কলেজ ছাত্র হালিম আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে যায়। এসময় গাছে পাশ দিয়েই ৪৪০ ভল্টের বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান হালিম।
ধামরাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে হালিম নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।তবে এ ব্যপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এমবি





