রাজধানীর মিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশকে মারধর করেছে রূপনগর বস্তিবাসী।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে মিরপুরের সেকশন ৬ এর ‘ট’ ব্লকের চলন্তিকা ক্লাবের পাশের বস্তিতে এ ঘটনা ঘটে। তবে আহত কনস্টেবলের নাম জানা যায়নি।
এসময় গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে রূপনগরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের কাজে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে পুলিশের একটি দল সেখানে যায় বলে জানান রূপনগর থানার অপারেটর রাশেদুল ইসলাম।
তিনি আরো জানান, পরে বস্তিবাসী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেয় এবং পুলিশকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় পুলিশ কনস্টেবল ছাড়াও স্থানীয় বিদ্যুৎ বিভাগের একজন আহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন কাজ বন্ধ রয়েছে বলে জানান রাশেদুল ইসলাম।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]