মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুস সাত্তার দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ