গোবিন্দগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে নওগাঁ গ্রামের আইয়ুব আলী স্ত্রী পিয়ারা বেগম (৩৯) নামে আহত এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে পিয়ারা বেগম ও তার ছোট ভাই ফজলুল হক মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ শহরে আসছিলেন। পথে কুঠিবাড়ির স্পিডব্রেকার পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন পিয়ারা বেগম।

আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআইএস