চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভুজইল বাজার থেকে শুক্রবার রাতে কষ্টি পাথরের তিনটি দূর্লভ বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব।

এসময় মূর্তি পাচারের অভিযোগে দুই চোরাচালানীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পইনালপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে আবু শামা ও নাচোল উপজেলার দিঘীপাড়া মহল্লার তমিজ উদ্দীনের ছেলে আবুল কালাম।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক শামশুজ্জামান পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ১০টার দিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে হাতেনাতে মূর্তিসহ শামা ও কালামকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে কষ্টি পাথরের মূর্তি দুটি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক গোডাউনে জমা এবং সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই