রাজধানীর রামপুরার হাতিরঝিল এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানান।
নাবজাতকের মরদেহটি কেউ সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করেন তিনি। মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
এমএইচ





