করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মো: ফজলুর রহমান জেলা প্রশাসকের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন।
একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, সোমবার জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকসহ ১৪ জনের ফলাফল পজিটিভ বলে জানা যায়।
নিজের শরীরে করোনাভাইরাস শনাক্তের তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে, নতুন ১৪ জনসহ জেলায় এখন পর্যন্ত ৩০২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এমবি





